,

হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে যেসব রাখবেন খাদ্যতালিকায়

news-image

নিউজ ডেস্ক : অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারীই রক্ত শূন্যতার সমস্যায় ভোগেন। রক্ত শূন্যতায় আক্রান্ত ব্যক্তির অনেক সময় চুল ঝরে পড়ে। মূলত আয়রনের অভাবে এমনটা হয়। এছাড়াও রক্ত শূন্যতার ফলে অনেক সময় অবসাদ তৈরি হয়। খাদ্যাভাসের সামান্য পরিবর্তনে এই রোগের ঝুঁকি এড়ানো সম্ভব বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

চলনি জেনে নিই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে যেসব রাখবেন খাদ্যতালিকায় আর বাদ দেবেন যেসব খাবার।

১) রক্তে আয়রনের ঘাটতি পূরণে প্রতিদিনের খাবারে রাখুন পালংশাক, ব্রকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, আমন্ড, অ্যাপ্রিকট এবং কিসমিস।

২) শরীরে আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন সি আছে এমন খাবারও খাওয়া যেতে পারে। কমলালেবু, স্ট্রবেরি, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকলি, আঙুর এবং টোমেটোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে।

৩) ফোলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। সবুজ শাকসবজিতে প্রচুর মাত্রায় ফোলিক অ্যাসিড থাকে। তাই খাদ্যতালিকায় রাখুন যথাযথ পরিমাণ সবুজ শাকসবজি।

৪) চা, কফি, বিভিন্ন প্রকার ঠাণ্ডা পানীয়, ওয়াইন এবং বিয়ার শরীরের আয়রন শুষে নেয়। যারা রক্ত শূন্যতায় ভুগছেন, তাদের এই খাবারগুলি এড়িয়ে চলাই ভালো।

এছাড়াও রক্ত শূন্যতার সমস্যা সমাধানে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড