,

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধায় মাদকের মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামের এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক মাদক মামলার এই রায় ঘোষণা করেন। নারীকে মৃত্যুদণ্ড দেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ।

তিনি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এই মাদক মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন। এছাড়াও ওই নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ডিসেম্বর হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়রা মেইল বাস থেকে পারভীন বেগম শায়লাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গাইবান্ধার সাপমারা ইউপির ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার সাথে থাকা বাকি তিন চারজন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ঐদিনই গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন