,

ব্যাঙ্গালুরু বোলারদের সামনে ১২৮ রানেই অলআউট কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি ফ্যাফ ডু প্লেসি এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পাঞ্জাব কিংস ১ ওভার হাতে রেখেই টপকে যায় তাদের ওই রান।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচেই উড়িয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইকে ১৩১ রানে বেধে ফেলার পর ১৮.৩ ওভারেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুর লক্ষ্য জয়ে ফেরার। কেকেআরের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা। কিন্তু এ ক্ষেত্রে সম্ভবত এগিয়ে ব্যাঙ্গালুরুই। কারণ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয় প্রদর্শণ করেছে কেকেআর ব্যাটাররা।

১৮.৫ ওভার খেলে মাত্র ১২৮ রান করেই অলআউট হয়ে গেছে স্রেয়াশ আয়ারের দল। ব্যাঙ্গালুরু বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে কেকেআর ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ২৫ রান করেছেন আন্দ্রে রাসেল। স্যাম বিলিংস করেন ১৪ রান, স্রেয়াশ আয়ার করেন ১৩ রান।

ব্যাঙ্গালুরু স্পিনার আকাশ দীপ ৩টি, ওয়ানিদু হাসারাঙ্গা ৪টি এবং হার্শাল প্যাটেল নেন ২টি উইকেট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড