,

‘যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত’

news-image

নিজস্ব প্রতিবেদক : ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশের উন্নয়ন অর্জনে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। পরে হাসুমনি পাঠশালা শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন ওবায়দুল কাদের।

হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড