,

ঢাকা ছেড়ে পালালেন মীর

news-image

বিনোদন প্রতিবেদক : গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেন ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’র মধ্যমণি মীর আফসার আলি। তিনি ঢাকায় আসেন তার ব্যক্তিগত খাবারের আয়োজন ফুড ভ্লগিং ‘ফুডকা’ নিয়ে। খাবারে মুগ্ধ হলেও ঢাকা ছেড়ে পালালেন মীর। তবে পুরোপুরি ট্র্যাফিক জ্যামের কারণেই নয়, সঙ্গে আছে দাওয়াতের চাপও।

আজ বুধবার ঢাকা থেকে কক্সবাজার গেলেন মীর। সেখানে গিয়েই ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজারে আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’

এদিকে ভোজনরসিক মীর বাংলাদেশি খাবারে মুগ্ধ। তার ভাষ্য, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মতো এত আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি- তা নয়। আমি প্রত্যেক দিন ওজন মাপছি, ২০০ গ্রাম করে বাড়ছে।’

এর আগে, গত রোববার মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে তাকে ঘিরে ধরে ভক্তরা। ছবি তোলার পাশাপাশি কথাও বলেন তাদের সঙ্গে। আর এদিকে সবার সামনেই খেয়ে যাচ্ছিলেন এই আরজে-উপস্থাপক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড