বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে বিদ্যালয় খোলা রাখা না রাখা সরকারের বিষয়: হাইকোর্ট

news-image

নিউজ প্রতিবেদক : রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা না রাখার সিদ্ধান্ত সরকারের পলিসির বিষয়। এখানে আমরা কী করতে পারি?’

বুধবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের অবকাশকালীন বেঞ্চ এ কথা বলেন।

এদিন পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য করা রিটের বিষয়টি আদালতে উপস্থাপিত হয়।

এটি উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

এর আগে ২৭ মার্চ পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এতে বিবাদী করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস হবে।

এরপর ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এসময়ের মধ্যে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি পাবেন শিক্ষকরা।

আদেশে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা