,

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিশনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল মঙ্গলবার ৮ জন শান্তিরক্ষী সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

জানা গেছে, বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মনুস্কো নামে শান্তিরক্ষার এই মিশনে নিহত সেনাদের মধ্যে ৬ জন পাকিস্তানি এবং বাকি ২ জন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আটজনের সবাই মারা গেছেন। একইসঙ্গে নিহত পাইলট ও ক্রুদের নামও প্রকাশ করেছে তারা। পাকিস্তান ২০১১ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘ মিশনে একটি বিমান চলাচল ইউনিট মোতায়েন রেখেছে বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড