বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আরেক মুক্তিযুদ্ধ ২০২২-২৩ সাল

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২২ এবং ২০২৩ সাল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৫২ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আরেকটি অর্থনৈতিক মুক্তির-মুক্তিযুদ্ধ করতে হবে। সে অর্থনৈতিক মুক্তির-মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ভোটে জয়লাভ করে হবে। মনে রাখতে হবে এদেশে শেখ হাসিনা কোন বিকল্প নেই।

বিএনপিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে নানক বলেন, ওরা মিথ্যাবাদী। ওদেরকে চিনতে হবে। তাদের জন্মই হয়েছে মিথ্যার উপর দাঁড়িয়ে। সরকারের এতো উন্নয়ন তাদের চোখে পড়ে না। তারা শুধু মিথ্যাচারই জানে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পথ চলছি। নেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি রক্ষা পেয়েছেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ অন্ন-বস্ত্র চিকিৎসা হচ্ছে। গ্রামেগঞ্জে কোথাও এখন আর কুঁড়েঘর দেখা যায় না। গ্রামেগঞ্জে কোথাও একটি মানুষ পাওয়া না যার পায়ে জুতা নেই। পরনে ছেঁড়া কাপড় রয়েছে এমন একটি মানুষ পাওয়া যায় না। আমার গ্রাম আমার শহর এর প্রকল্পের মাধ্যমে গ্রামের চেহারা পরিবর্তন করে দিয়েছে শেখ হাসিনা। তারপরেও ধন্যবাদ দিবেন না? লজ্জা করেনা আপনাদের?

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, একসময় বিদেশি গরু ছাড়া কুরবানীর হত না। আমি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সে সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সেসময় নেত্রী আমাকে বলেছিলেন, নানক গ্রামের প্রতিটি ঘরে ঘরে গরুর খামার তৈরি করে দাও। এতে করে গ্রামের প্রতিটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হবে। বিদেশ থেকে গরু আনতে হবে না। এখন আর ভারতের গরু কুরবানী ঈদের আমাদের লাগেনা।

সড়কপথের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আপনার ভুলে গেলে চলবে না এই পদ্মা সেতু নিয়ে বিএনপি খালেদা জিয়া, মির্জা ফখরুলরা ষড়যন্ত্র করেছিল যাতে পদ্মা সেতু না হয়। সেই প্রদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নে বিশ্বে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে।

৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি দিলীপ কুমার রায়, যুগ্মসাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহিসহ থানা এবং মহানগর দক্ষিণের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা