ঈদে আসছে মোশাররফের ‘হোয়াট ইজ লাভ’

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের সিনেমা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ মুক্তি পায় ২০১৩ সালে। যেখানে নির্মাতা পোস্টারে ব্যবহার করেছেন ‘হোয়াট ইজ লাভ’ শব্দ তিনটি। সেই সিনেমাতে তারা বলতে চেয়েছেন ভালোবাসা কী?। এবার ‘হোয়াট ইজ লাভ’ নামে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন সারিকা সাবা। আসছে ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিকে দেখা যাবে তাদের। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

নির্মাতা জানান, রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটিতে বিদেশফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে আর বিয়ে পাগল নারীর চরিত্রে থাকছেন সারিকা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।

তুহিন হোসেন বলেন, ‘আমি মনে করি ভালোবাসার নির্দিষ্ট কোনও সংজ্ঞা আসলে নেই। একেকজনের কাছে ভালোবাসা একেকরকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে, এটাকেই আমরা হোয়াট ইজ লাভ বলতে চেয়েছি।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ। এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের সাতদিন প্রচারের কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান