,

শাকিব খান ‘গ্রেট অ্যাক্টর’, বললেন মার্কিন নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক : মার্কিন মুলুকে চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘রাজকুমার’। আর এতে ঢালিউডের শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করবেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।

নতুন এই সিনেমা এবং নায়িকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে নিউইয়র্কের একটি কনভেনশন সেন্টারে মহরত অনুষ্ঠিত হয়।

সেখানেই কথা বলেন এই দুই শিল্পী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে কোর্টনির কণ্ঠে। জানান, শাকিব মানুষ হিসেবেও চমৎকার।

অনুষ্ঠানে কোর্টনি কফি বলেন, ‘খুবই ভালো লাগছে ছবিতে সম্পৃক্ত হতে পেরে। এতে যুক্ত হওয়ার পর বাংলাদেশি সিনেমা নিয়ে আমার ধারণা হয়েছে, দেখেছি। শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে পেরে আরও ভালো লাগছে।’

সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ।

 

তিনি বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’

নির্মাতা জানান, কোর্টনির পরিচয় তিনি মার্কিন নাগরিক। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। এই নায়িকা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গেও। এ ছাড়া একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন।

জানা গেছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সিনেমার শুটিং হবে। নিউইয়র্ক, মায়ামি ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের