,

‘বিএনপি গণতন্ত্র ধ্বংসের কাজ শুরু করেছে, আ. লীগ পুরোপুরি ধ্বংস করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক চরিত্র একই। আওয়ামী লীগ একবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, পরে বিএনপি ক্ষমতায় গিয়ে চারবার চ্যাম্পিয়ন করেছে। আবার বিএনপি গণতন্ত্র ধ্বংসের কাজ শুরু করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করেছে।’

তিনি বলেন, ‘দেশে এখন একনায়কতন্ত্র চলছে, স্বৈরতন্ত্র চলছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেলে গণতন্ত্র থাকে না, জবাবদিহিতা থাকে না কোথাও। তাই দুর্নীতি ও দুঃশাসন বেড়ে গেছে।’

আজ মঙ্গলবার দুপুরে ফেনী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।

জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে দুটি জোট হবে। একটির নেতৃত্বে থাকবে সরকারি দল, সঙ্গে থাকবে তাদের সমর্থকরা। অপর জোটের নেতৃত্ব দেবে জাতীয় পার্টি। দেশের বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষ জাতীয় পার্টির পতাকা তলে যোগ দেবেন। দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের বাঁচাতে হলে সামনে চলতে হবে। তারা জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে বিশ্বাস করে।

তিনি বলেন, নেতৃত্ব শূন্যতার কারণে বিএনপি কোনো জোটের নেতৃত্ব দিতে পারবে না। কারণ, বিএনপি নেতৃত্ব সংকটে আছে, দেশের মানুষও বিএনপির ওপর আস্থা রাখতে পারছে না।

জাপা চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি স্বাধীনতার চেতনা শেষ করে দিয়েছে। স্বাধীনতার চেতনা ছিল দেশের মালিক হবে জনগণ। তাই দেশের নাম দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশের মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না। এখন স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি বলে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সীমাহীন বৈষম্যের শিকার হচ্ছেন দেশের মানুষ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের