বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে আরব আমিরাতে মুক্তি পাচ্ছে ৫৪০ বন্দি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা দেশটির ৫৪০ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৮ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান রমজান উপলক্ষ্যে সবার মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে কারাগারে থাকা এসকল বন্দিদের মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন।

বন্দিদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে এবং বন্দিদের জীবন সম্পর্কে নতুন করে ভাবনা নিয়ে আসতেই এধরণের পদক্ষেপ নেয়া হয় মধ্যপ্রাচ্যের দেশটিতে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে রমজান উপলক্ষ্যে ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেয়া হয়েছে। এসবে পণ্যের মধ্যে উল্লেখযোগ্য খেজুর, ময়দা, গুঁড়া ও তরল দুধ, দই ও দুগ্ধজাত পণ্য, জুস, ভোজ্যতেল, ডিম, মাংস, মধু, লবণ, খনিজ ও বোতলজাত পানি ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা