,

চোখের সামনে মায়ের হত্যাকাণ্ড, চুপচাপ হয়ে গেছে শিশুটি

news-image

নিউজ ডেস্ক : ঢাকার সবুজবাগে দুই শিশু সন্তানে সামনে মাকে হত্যার ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেছে তিন বছরের মেয়েটি। সোমবার শিশুটির বাবা মাইনুল ইসলাম সন্তানের স্বাভাবিকতা হারানোর কথা জানান। এছাড়াও তার ১০ মাস বয়সী ছেলের মাথার আঘাত করা হয়েছে। স্ত্রী হারানোর পাশাপাশি দুই সন্তানকে নিয়ে এখন উদ্বেগে দিন কাটছে মাইনুলের।

তিনি বলেন, ‘আমার মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে। ও মানসিকভাবে অনেকটা শকড। যে উৎফুল্লতা, চঞ্চলতা ওর মধ্যে ছিল, সেটা এখন নাই। অথচ আমার তিন বছরের এই মেয়েটাই ঘটনার পর পাশের বাড়িতে গিয়ে জানিয়েছে যে, তার আম্মুকে মেরে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘বড় বাবুটাকে এক আত্মীয়ের কাছে রেখে আমি ওদের মায়ের লাশ নিয়ে রংপুরে আসছিলাম। আর ১০ মাসের ছোট বাবুটার শরীরেও আঘাত দেয় খুনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। ওর কপাল ফুলে লাল হয়ে রয়েছে, মাথাও ফুলে রয়েছে। এত ছোট বাচ্চাটাকে কীভাবে এই আঘাত দিল, যে অমানুষটা এই আঘাত দিয়েছে, সেই জানে। আমার মেয়েটা হয়ত দেখেছে, কিন্তু কিছু বলতে পারছে না।’

মাইনুল বলেন, ‘আমার দুধের বাচ্চারা যেন তাদের মায়ের হত্যার বিচার পায়, ওদের ওপর যে জুলুম হয়েছে তার যেন বিচার হয় এই আশাতেই এখন আছি।’

গত শনিবার সন্ধ্যায় কাজে থাকার সময় মাইনুল ফোন পান যে তার স্ত্রী খুন হয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের জন্য বাপ্পী নামের একজন এসি (শীতাতপ যন্ত্র) টেকনিশিয়ানকে সন্দেহ করছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

মাইনুল কাজ করতেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে। সবুজবাগ এলাকার বেগুনবাড়ি মাস্টার গলির চারতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তারা।

পাঁচ মাস আগে ফরিদপুর মেডিকেলে বদল হলেও স্ত্রী তানিয়া আক্তার, তিন বছরের মেয়ে আর ১০ মাসের ছেলেকে ঢাকায় রেখেই ফরিদপুরে কাজ করতেন মাইনুল।

সবুজবাগ থানার ওসি মোরাদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর দরজা খোলা পেয়ে তিন বছরের মেয়েটিই পাশের বাড়িতে গিয়ে হত্যাকাণ্ডের খবর দেয়। এরপর প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘঠনাস্থলে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড