মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কবরের পাশে শায়িত হলেন চিকিৎসক বুলবুল

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরে বাবার কবরের পাশে শায়িত হলেন রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে নিহত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল।

সোমবার (২৮ মার্চ) সকালে ঢাকা থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রংপুরের ভগিবালা পাড়ার নিজ বাড়িতে আসলে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। শেষ বারের মতো তাকে দেখতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী।

নিহতের ছোট ভাই বুকুল জানান, সকালে মরদেহ এসে পৌঁছায়। পরে বাদ জোহর রামপুরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন ডা. বুলবুলের সহপাঠী ও স্বজনরা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে সন্তান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়াসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের মা বুলবুলি বেগম। এসময় বুলবুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নেওয়ার অনুরোধও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তার সহপাঠীরা বলেন, দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল একজন সামাজিক ও মানবিক মানুষ ছিলেন। শিশুদের নিয়ে কাজ করতেন। ডা. বুলবুল দেশের প্রথম শ্রেণির একজন নাগরিক। তার এ নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য আছে কী-না সেটা গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখা উচিত। তার মৃত্যুতে দুটি সন্তান, স্ত্রী-মাসহ পরিবারটি এখন অসহায়।

এর আগে রোববার (২৭ মার্চ) ভোরে রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসা থেকে বেরিয়ে নোয়াখালী যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন দন্ত চিকিৎসক বুলবুল।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা