,

নারায়ণগঞ্জে বামজোটের হরতালে পুলিশের লাঠিচার্জ

news-image
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বাধা দিয়ে নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ৷ সোমবার সকাল ৭টার দিকে শহরের চাষাঢ়ায় এই ঘটনা ঘটে৷

ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট৷

সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুইনম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে৷ মিছিলটি একাধিকবার শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে৷ এ সময় জোটের নেতা-কর্মীরা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেয়৷ বেলা ১২টা পর্যন্ত হরতাল সমর্থনে যানবাহন চলাচলে নিরুৎসাহিত করেন৷ মিছিল চলাকালীন চাষাঢ়ার মেডিনোভা হাসপাতাল ও গলাচিপার মোড়ে দু’টি হাতবোমা বিস্ফোরিত হয়৷

শুরুর দিকে বাধা না দিলেও পৌনে সাতটার দিকে চাষাড়ায় আসেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জামান৷ এ সময় বামজোটের মিছিলটি চাষাড়ার বিজয়স্তম্ভের সামনে আসলে ওসির নেতৃত্বে পুলিশ বাধা দেয়৷ বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ৷

এ সময় কয়েকজন কর্মী লাঠিচার্জের পরও বাম নেতারা মিছিল অব্যাহত রাখেন৷ এরপর মিছিলটি ২ নম্বর রেলগেইট এলাকায় আসলে আবারও বাধা দেয় পুলিশ৷ এ সময় পুলিশ ও বাম নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে৷

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ২ নম্বর রেলগেইটে সমাবেশ করেন বামজোটের নেতারা৷ এ সময় উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হাসান টিপু, বাসদ নেতা আবু নাঈম বিপ্লব প্রমুখ৷

হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশের লাঠাচার্জের প্রতিবাদ জানিয়ে বাম নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ গণদাবির মুখে অর্ধবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট৷ শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে৷ জনগণের ট্যাক্সের টাকার বেতনভোগ করে জনদাবির আন্দোলনে হামলা চালায় পুলিশ৷ আওয়ামী লীগ সরকার শুধু লুটপাটই চালাচ্ছে না, সেই লুটপাটের বিরুদ্ধে জনগণ দাঁড়ালে তাদের দমাতে পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে৷ এভাবে বেশিদিন চলবে না৷

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড