,

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (আইসিইউ) দগ্ধ মোছা. রেখা আক্তারের (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় এর আগে রেখার স্বামী সাহিদ হাসান মারা যান।

এর আগে বুধবার (২৩ মার্চ) ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সাহিদ হাসান ও রেখা আক্তারসহ তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও নয় বছরের ছেলে সাফিয়ান দগ্ধ হন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সাহিদের শরীরের ৯৫ শতাংশ ও রেখা আক্তারের ৩০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া সাফিয়ানের ২৫ শতাংশ ও সাফার ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড