,

সাংহাইয়ে ৯ দিনের লকডাউন ঘোষণা

news-image

চীনের সবচেয়ে বড় নগরী সাংহাইয়ে দেয়া হয়েছে ৯ দিনের লকডাউন। করোনা মহামারি শুরুর দু’বছরেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরটির পূর্বাঞ্চলে সোমবার (২৮ মার্চ) থেকে ১ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিমাঞ্চলে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। এ সময় কর্তৃপক্ষ গণ-নমুনা পরীক্ষা চালাবে। নগরীর গণপরিবহন, বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজকর্ম বাড়ি থেকেই সারতে হবে বলে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে প্রায় এক মাস ধরে করোনা সংক্রমণের নতুন ঢেউ চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়া এড়াতে এতোদিন লকডাউন আরোপ করা হয়নি। কিন্তু, শনিবার (২৬ মার্চ) সাংহাইয়ে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড সংখ্যায় পৌঁছালে মত বদলায় প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড