,

১৪ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৪ দিন পর আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। এটিই দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি।

রোববার সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লি. (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির উৎপাদন ইতিহাসে নয়া রেকর্ড গড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

সূত্রমতে, বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব। কিন্তু সময়মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

সেসময় এমজিএমসিএল জানিয়েছিল, করোনা পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য আমদানি করা সম্ভাব হয়নি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা হবে। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার খনি কর্তৃপক্ষ বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে। আজ রোববার থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ফের খনির পাথর উত্তোলন শুরু করে।

এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বলেন, রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুনরায় পাথর উত্তোরন শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না