ঢাবির কাঁচকলা ভর্তায় মুগ্ধ মীরাক্কেলের মীর

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের উপস্থাপক ও আরজে মীর আফসার আলী ঢাকায় এসেছেন। শো’র জন্য এর আগেও বাংলাদেশে এসেছিলেন মীর। তবে এবার তার ঢাকায় আসার কারণটা ভিন্ন; তিনি কোনো শোয়ের জন্য এপার বাংলায় আসেননি, এসেছেন তার ব্যক্তিগত ফুড ভ্লগিং নিয়ে কাজের জন্য।

জানা গেছে, গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেছেন মীর। উদ্দেশ্য ঢাকার বিভিন্ন খাবার নিয়ে ভ্লগ। তার ভ্লগের নাম ‘ফুডকা’। মীরাক্কেলের রসালো কথার মতো, মজাদার খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার অলি-গলি। আজ রোববার তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে গিয়ে এই সঞ্চালক খেলেন ক্যাম্পাসের বিখ্যাত কাঁচকলা ভর্তা। গাল প্রশস্ত করে চওড়া হাসিও দিলেন। তৃপ্তির ঢেঁকুর আটকে মীর বলেন, ‘বাংলাদেশ থেকে যত ভালোবাসা পাই, অন্য কোথাও পাই না। আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। প্রথমদিন পেটটা একটু অন্যরকম লাগছিল। এখন বেশ সয়ে গেছে।’

কথার ফাঁকে রস ঢালতেও ভোলেননি। বললেন, ‘২০১২-তে ঢাকায় প্রথমবার আসি। তারপর ১০ বছর কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এলাম। ঢাকা ইউনিভার্সিটি চত্বরে ঢুকতে আমার ১০ বছর লেগে গেলো।’

জানা গেছে, ঢাকার বেশ কিছু রেস্তোরাঁতে যাবেন মীর। এ ছাড়াও তৈরি করবেন ইউটিউবে তার জন্য প্রিয় ফুড ভিডিও সিরিজ ‘ফুডকা’। যাবেন ঢাকার বাইরেও।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান