,

৫১ ল্যাবে অ্যানথ্রাক্স জীবাণু পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

news-image

স্বাস্থ্য ডেস্কতিনটি বিদেশি রাষ্ট্রের গবেষণাগারসহ নিজেদের ১৭টি অঙ্গরাজ্যের মোট ৫১টি গবেষণাগারে প্রাণঘাতী অ্যানথ্রাক্স জীবাণু পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার এ আশঙ্কাজনক তথ্যটি জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা।

গেল সপ্তাহে অ্যানথ্রাক্স পাঠানোর আরো কিছু ঘটনা উদঘাটিত হয়েছে বলে এসব কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 
 
এছাড়া দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার তিনটি গবেষণাগারেও এসব জীবাণু পাঠানো হয়েছে। 

পেন্টাগন কর্মকর্তাদের এ ঘোষণায় অ্যানথ্রাক্স জীবাণু পাঠানো যুক্তরাষ্ট্রের গবেষণাগারগুলোর সংখ্যা দ্বিগুণে পরিণত হয়েছে। 

এতগুলো গবেষণাগারে মারাত্মক সংক্রামক এসব জীবাণু পাঠানো হলেও কেউ এতে আক্রান্ত হননি বলে দাবি করেছেন পেন্টাগন কর্মকর্তারা। তবে বেশ কিছু গবেষণাগারের কর্মীদের আগাম সতর্কতা হিসেবে অ্যানথ্রাক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। 

ঘটনাগুলো আশঙ্কাজনক হলেও এতে জনসাধারণের কোনো ঝুঁকি নেই বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা। 
 
অ্যানথ্রাক্স জীবাণু পাঠানো হয়েছে এমন গবেষণাগারের সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা রবার্ট ওয়ার্ক।

এসব জীবাণু সচেতনভাবে পাঠানো হয়নি বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা। 

এক আদেশে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী নিজেদের সব গবেষণাগারকে আগে পাঠানো নির্জীব অ্যানথাক্স জীবাণুর নমুনাও পরীক্ষা করে দেখতে বলেছে। পরীক্ষা করা ছাড়া এসব নমুনা নিয়ে আর সব গবেষণা স্থগিত রাখারও আদেশ দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের এক সামরিক গুদাম থেকে এসব প্রাণঘাতী জীবাণু সাধারণ বাণিজ্যিক ডাকযোগে ১০ বছর ধরে পাঠানো হয়েছে। 

এসব ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কেন্দ্র (সিডিসি)।

জীবাণুঅস্ত্র নিরাপত্তা বিশেষজ্ঞরা দায়িত্বে অবহেলাজনিত এ ঘটনার তীব্র সমালোচনা করে সর্বাধুনিক আগাম সতকর্তা গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

অ্যানথাক্স জীবাণুর সংস্পর্শে এলে ত্বকে জ্বালাপোড়া, পাকস্থলীর গণ্ডগোল, বমিভাব ও জ্বর দেখা দেয়, এসব লক্ষণ প্রকাশের এক পর্যায়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ