,

রেলের কোচ দেখতে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রীসহ ৮ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : রেলের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শনে সাতদিনের সফরে তুরস্কে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার (২৭ মার্চ) রাত ১০টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রেলমন্ত্রী।

বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের যোগাযোগ ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলওগলুর আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন রেলমন্ত্রী। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।

এতে আরও বলা হয়, আমন্ত্রণপত্রে রেলওয়েতে সহযোগিতা করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন রেলওয়ের কোচ ও লোকোমোটিভ তৈরির কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড