বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিয়ের বাস খাদে পড়ে নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৭ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার (২৬ মার্চ) রাতে দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোরে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে তিরুচানুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বাসটি। রোববার (২৭ মার্চ) ভোরবেলা বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেয়া যাবে না তাই রাতেই বাস নিয়ে রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। মধ্যরাতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তাদের ভেতর থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলেও জানা যায়।

তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে চালকের অবহেলার কারণে বাসটি পাহাড় থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা