বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প মন্ত্রণালয় ৮ মাসে বাস্তবায়ন করেছে এডিপির ৬৮ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান ২০২১-২০২২ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) ৮ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রায় ৬৮ শতাংশ বাস্তবায়ন হয়ে‌ছে।

রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, ২০২১-২০২২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩৪টি প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৪ হাজার ২৫১ কোটি টাকা। এর মধ্যে জিওবিখাতে ১ হাজার ৫২২ কোটি টাকা, প্রকল্প সাহায্যখাতে ২ হাজার ৭০৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ২১ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত প্রকল্পগুলোর বিপরীতে মোট ২ হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্পর্কে বলেন, এটি একটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বিসিকের অভ্যন্তরীণ সমস্যা নিরসন করে বিসিক শিল্পনগরীকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, আজকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। উন্নত ও সমৃদ্ধ দেশে যেতে হলে নতুন নতুন শিল্পায়ন গড়ে তুলতে হবে। যেসব প্রকল্প এলাকায় প্রকল্প পরিচালকরা থাকেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, প্রকল্পের মেয়াদ কোনোভাবেই বাড়ানো যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে এবং কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে হবে।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে ভার্চুয়ালি আয়োজিত এ পর্যালোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা