বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনাস্থা ভোটের আগে ‘নিখোঁজ’ ইমরানের দলের ৫০ মন্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে শোনা গেলেও শেষ পর্যন্ত স্পিকার অধিবেশন মুলতুবি করে দেন। এর ফলে ঘর গোছানোর আরও কিছুটা সময় পেয়ে যান ইমরান খান। তবে যতই সময় গড়াচ্ছে, ততই ঘর আরও অগোছালো হয়ে পড়ছে ইমরান খানের জন্য। জানা গেছে, ইমরান খানের দলের প্রায় ৫০ মন্ত্রী ‘নিখোঁজ’। পাকিস্তানের জাতীয় ও প্রদেশ স্তরের সরকারে থাকা মন্ত্রী এবং পরামর্শদাতাদের সম্প্রতি দেখা যায়নি জনসমক্ষে।

পাকিস্তানের দ্য এক্সপরেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, ‘নিখোঁজ’ ৫০ জনের মধ্যে রয়েছেন ২৫ জন ফেডারাল এবং প্রোভিনশিয়াল পরামর্শদাতা, স্পেশাল অ্যাসিস্টেন্ট। এর মধ্যে চারজন আবার প্রদেশের মন্ত্রীও। বাকি আরও প্রদেশের ১৯ জন স্পেশাল অ্যাসিস্টেন্ট, ৪ জন পরামর্শদাতাও আছেন।

তবে, ফেডারেল স্তরে এখনও মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খট্টক এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদরা এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন।

এদিকে গত শুক্রবার হওয়ার কথা থাকলেও ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ পিছিয়ে ২৮ এপ্রিল করা হয়েছে। আর এর মাঝে ইমরান খান নিজের শরিক দলের মন জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শরিক মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম) এবং পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) সাথে যোগাযোগ করেছেন। এরপরই জানা যায় যে মুত্তাহিদা কউমি মুভমেন্টের এক প্রতিনিধি দলের ইমরান খানের সঙ্গে দেখা করবে। তবে এতকিছুর মাঝেই ইমরান খানের নিজের দলের সাংসদরা সঙ্গ ত্যাগ করেছে ইমরানের। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বহু পিটিআই সাংসদ অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে ভোট দেবেন।

উল্লেখ্য, ৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক নম্বর হল ১৭২। পিটিআই-এর সদস্য সংখ্যা ১৫৫। বাকি মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বালোচিস্তান আওয়ামী পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ১৭৯। তবে সদস্যদের শিবির বদলে শেষ পর্যন্ত ইমরানের গদি টিকবে না বলেই মনে করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা