রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে বাঘ-সিংহের মুখোমুখি নিলয় আলমগীর (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বনের হিংস্র প্রাণি বাঘ-সিংহের মুখোমুখি হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। শুধু তাই নয়, বাঘ ও সিংহের গায়ে হাত বুলিয়ে আদরও করলেন তারা!

সম্প্রতি স্ত্রীকে নিয়ে দুবাই গিয়েছেন এই অভিনেতা। আর সেখানের একটি চিড়িয়াখানায় বন্যপ্রাণি দেখতে যান তারা। চিড়িয়াখানাটির বিশেষত্ব হলো, সেখানে হাত দিয়ে প্রাণিদের স্পর্শ করার ব্যবস্থা রয়েছে।

চিড়িয়াখানায় গিয়ে বাঘ-সিংহকে আদর করার সেই ভিডিও নিলয় তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভিডিওর শুরুতে এই তারকার স্ত্রীকে বলতে শোনা যায়, তারা বাঘ-সিংহকে জড়িয়ে ধরতে পারবেন বলেই এই চিড়িয়াখানাটিতে গিয়েছেন। এরপর দেখা যায় ভয়ে ভয়ে তারা দুজন পালাক্রমে বাঘ ও সিংহের কাছে যান এবং হাত দিয়ে আদর করেন। ভয় পেয়ে বাঘ-সিংহের কাছ থেকে সরে আসতেও দেখা যায় তাদের।

নিলয় তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। আসলে হৃদির ইচ্ছে ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সবকিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর।’

এর আগে, গত সপ্তাহে বাংলাদেশ থেকে তুরস্ক যান এই দম্পতি। সেখানে দেশটির নানা ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা। এরপর সেখান থেকে দুবাই উড়াল দেন নিলয়-হৃদি। কয়েকদিনের মধ্যে দুবাই থেকে দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২১ সালে ১১ আগস্ট প্রেমিকা তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। ২০২০ সালের ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী