বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসআইর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ

news-image

নোয়াখালী প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহর থানার এসআই মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিচার দাবিতে আজ রোববার লাশ নিয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করেন তারা। এতে ওই নারীর পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচি থেকে জানানো হয়, এসআই জাবেদ ও তার স্ত্রী ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের দুই বছর পর থেকে জাবেদ অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করায় কলিকে একাধিকবার মারধর করেন তিনি। দুই পরিবারের মধ্যে এসব বিষয় নিয়ে বৈঠকও হয়েছে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় কলিকে পিটিয়ে হত্যা করেন জাবেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় আজ রোববার সকালে হালিশহর থানায় মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্।

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা