,

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি ছাত্রের মৃত্যু

news-image

কাজী শামীম কাতার থেকে
কাতারে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)।
নিহতরা হলেন- ফেনী জেলার আজহারুল হক জয় (২১), চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম (২২) ও সিলেট জেলার আহমেদ সাফওয়ান (২১)। পরিবার থেকে জানা যায়, তারা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তারা তিনজনই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়ের উপর রেখেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় আরেকটি দ্রুতগামী গাড়ি এসে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। বাকি দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মৃত্যুবরণ করেন।

তাদের মর্মান্তিক এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের