,

দিনে একটা করে পেয়ারা খেলে কী হয়

news-image

অনলাইন ডেস্ক : আজকাল সারা বছরই পেয়ারা পাওয়া যায়। স্বাদের পাশাপাশি এই ফলটি গুণেও অনন্য। অনেকের হয়তো জানা নেই প্রতিদিন একটি করে পেয়ারা খেলে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন-

​কোষ্ঠকাঠিন্য দূর হয় : পেয়ারায় ভালো পরিমাণে ফাইবার রয়েছে। তাই নিয়মিত পেয়ারা খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে যায়।

হজম ভালো রাখে : পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি হজম ভালো রাখতে পারে।

ওজন কমে : পেয়ারায় থাকা প্রোটিন, ভিটামিন ও ফাইবার বিপাকক্রিয়া বাড়ায়। দিনে একটি করে পেয়ারা খেলে পেট ভরা অনুভূত হয়। ফলে ক্ষুধা কম লাগে। এতে ওজন বাড়ার ঝুঁকিও কমে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ : ডায়াবেটিস রোগীরা প্রতিদিন একটা করে পেয়ারা খেতে পারেন। এর মাধ্যমে শরীর ভালো থাকে, সুগার নিয়ন্ত্রিত হয়।

ভালো কোলেস্টেরল বাড়ায় : বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত পেয়ারা খেলে শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। সেই সঙ্গে কমে খারাপ কোলেস্টেরল। এতে হৃৎরোগের ঝুঁকি কমে।

চোখের স্বাস্থ্য ভালো রাখে : ভিটামিন এ-এর উপস্থিতির কারণে পেয়ারা চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। এটি শুধুমাত্র দৃষ্টিশক্তির অবনতি রোধ করে না, দৃষ্টিশক্তি উন্নতও করতে পারে।

পুষ্টি জোগায় : পেয়ারায় ভালো পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। তাই শরীর ভালো রাখতে চাইলে রোজ অন্তত একটি করে পেয়ারা খান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের