বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের মতো ইউক্রেনের মানুষও ঘরবাড়ি ছাড়ছেন

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা ঘর-বাড়ি ছেড়েছিলাম, এখন ইউক্রেনের মানুষ ঘর-বাড়ি ছাড়ছেন। তাই আমরা মানবিক কারণে তাদের পক্ষে ভোট দিয়েছি।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চাপের মুখে বাংলাদেশ ভোট দিয়েছে কিনা প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো চাপের মুখে জাতিসংঘে ভোট দেইনি। যেকোনো ধরনের চাপ আমরা মোকাবিলা করতে পারি।

ভোট দেয়ার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোনো প্রভাব পড়বে কিনা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউক্রেন ইস্যুতে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রভাব পড়বে না।

এর আগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মাসে পা দিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরু করে রাশিয়া। ফলে রুশ হামলায় এখন পর্যন্ত দু’পক্ষের শত শত মানুষ হতাহত হয়েছেন। এদিকে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় মস্কোর ওপর নানাধরণের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা পশ্চিমরা।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজেদের জীবন বাঁচতে ৩৫ লাখের বেশি মানুষ পালিয়ে গেছেন বলে জাতিসংঘ সূত্র থেকে জানা গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নিন্দা জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সেখানে ভোটদানে বিরত থাকে বাংলাদেশ। কিন্তু পরে জাতিসংঘের মানবিক সংকট অবসানের দাবির পক্ষে ইউক্রেনকে ভোট দেয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা