,

স্বাধীনতার বিশেষ আয়োজন, এক গানে ৫০ শিল্পী

news-image

বিনোদন প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানটি প্রকাশ করা হয়েছে নতুন আঙ্গিকে। আর এতে কণ্ঠ দিয়েছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় ৫০ জন শিল্পী। কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও নির্দেশনায় এতে অংশ নিয়েছেন- সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, অদিতি মহসিন, অনিমা রায়, আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, রুমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, মেহরিন, এলিটা, ঐশি, অদিতি রহমান দোলা, তাসনিম আনিকা, নাদিয়া ডোরা, তাশফি, সুনিধি নায়েক, সিঁথি সাহা, কর্ণিয়া, আর্নিক, জুলি, স্বায়ান্তনী ত্বিষা।

আরও আছেন সৈয়দ আব্দুল হাদী, প্রয়াত ফকির আলমগীর, রফিকুল আলম, মাহমুদ সেলিম, সুজিত মোস্তফা, হামিন আহমেদ, মাকসুদুল হক, এস আই টুটুল, হাসান, বালাম, মিজান রহমান, রবি চৌধুরী, মিলন মাহমুদ, অর্ণব, অদিত রহমান, আরফিন রুমি, রাফা, পারভেজ সাজ্জাদ, অটমনাল মুন, সাব্বির জামান, শামিম হাসান, মুত্তাকি হাসিব, তৌফিক আহমেদ প্রিয়, মোহাম্মদ আবদুল্লাহ এবং তাপস।

টি এম রেকর্ডসের প্রযোজনায় গানটির ভিডিও তৈরি করা হয় গত বছর। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’র পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড