সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ভোরের সাথী সংগঠনের” উদ্যোগে প্রায় ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার স্বাধীনতা দিবসের দিনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন’র প্রথম মৃত্যুবার্ষিকী পালনে এই মানবিক কর্মসূচীর আয়োজন করা হয়। শহরের লোকনাথ টেংকের পাড় মাঠের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগী অধ্যাপক ডাক্তার সুমন কান্তি মজুমদার, জেলা ডায়াবেটিক হাসপাতালের অফিসার অভিজিৎ রায় ও বিশিষ্ট দন্ত চিকিৎসক মোঃ ছানাউল্লা মোল্লা চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যাম্পের উদ্বোধনকালে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ কবির আখন্দ, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, সদস্য আলামিন, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সমাজসেবী মাহমুদুল হাসান প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ তাদের ডায়াবেটিকস মাপাসহ শারীরিক সমস্যার চিকিৎসা নেন। পরে তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা মানুষরা জানান, সংগঠনের পক্ষ থেকে যে কল্যানমূলক উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসনীয়। এই ধরণের আয়োজন করায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া গেছে।
সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। এমন জনকল্যাণ মূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ