বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে চুলের কাট হোক জীবনধারা অনুযায়ী

news-image

নিউজ ডেস্ক : গরমকালে চুল ও ত্বকের বাড়তি যত্ন রাখতে হয়। সাজগোজের অন্যতম অনুষঙ্গ চুল। নিজেকে পরিপাটি দেখাতে চুলের যত্ন একান্তই প্রয়োজন। এই সময় বাতাসে অত্যধিক আর্দ্রতা, চড়া রোদ, ঘাম, বাইরের ধুলোবালিতে চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই গরমের সময় লম্বা চুল খুলে রাখা একেবারেই স্বস্তিদায়ক নয়। কিন্তু কিভাবে চুল ঠিক রাখা যায় এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে।

এই গরমে চুলের নানাবিধ সমস্যা এবং তার সমাধানে কেশসজ্জা বিশেষজ্ঞের পরামর্শ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

ওই বিশেষজ্ঞ জানান, শীত, গরম বা শরৎ যেকোনো ঋতুতেই চুলের কাট কেমন হবে তা নির্ভর করে সেই ব্যক্তি কোন পেশার সঙ্গে যুক্ত, তার জীবনধারা, ব্যক্তিত্বের উপর।

তিনি আরও বলেন, আজকাল বেশিরভাগ মানুষই ছোট চুল পছন্দ করছেন। সামলানোও সহজ। আবার দেখতেও বেশ ভালো লাগে। আমার কাছে প্রতি দিন প্রচুর মানুষ আসেন নিজেদের নতুন করে সাজিয়ে তুলতে। তাদের মধ্যে অধিকাংশই চাইছেন যে চুল যেন কাঁধ ছাড়িয়ে না যায়। কেউ কেউ তো আবার ঘাড় অব্দি চুল রাখতে চাইছেন।

ওই বিশেষজ্ঞ বলেন, ছোট করে চুল ছেঁটে ফেলার আরও একটা কারণ মাত্রাতিরিক্ত হারে চুল ঝরা। চুল পড়ে যাওয়ার কারণে চুলের ঘনত্ব কমে যাচ্ছে। সেইজন্য অনেকেই চুল কেটে ছোট করে ফেলাতেই ভরসা রাখছেন।

এছাড়াও বাইরের ধোঁয়া ধুলো, দূষণ থেকে চুল ঠিক রাখতেও বিশেষ কোনো কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ওই বিশেষজ্ঞ। তিনি জানান, স্প্রে কন্ডিশনার ব্যবহার করলে ভালো হয়। এছাড়া গরমে মাথার তালুতে ঘাম বেশি জমে। ঘাম জমে জমে গোড়া দুর্বল হয়ে গিয়ে চুল পড়ে যায়। তাই গরমে এক দিন পর পর শ্যাম্পু করে ভালো।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা