বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমেছে সয়াবিন তেলের

news-image

নিউজ ডেস্ক : দিনাজপুরের হিলিতে সয়াবিন তেলের দাম কমেছে। দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটার প্রতি কমেছে ১০ থেকে ১২ টাকা। বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৬ টাকায়। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক দাম কমেছে। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। শুক্রবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে তেল কিনতে আসা হাসমত উল্ল্যাহ জানান, কয়েকদিন পূর্বে হিলির বাজারে খোলা সয়াবিন তেলেরর দাম ১৮০ টাকা লিটার বিক্রি হলেও আজ দাম কমেছে। তবে সরিষার তেলের লিটার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার যদি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০০ টাকার মধ্যে বেঁধে দিত তবে আমাদের মতো সাধারণ ভোক্তাদের অনেক সুবিধা হতো।

হিলি বাজারের মুদী দোকানদার জহির উদ্দিন বলেন, দু’দিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কমেছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল কিছু দিন ধরে ১০ টাকা কমে ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা