,

দুই ডোজ টিকা পেয়েছেন সাড়ে ৯ কোটি মানুষ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ২৩৮ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৬৯৯ জন মানুষ। এছাড়াও টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৭৪ লাখ ২২ হাজার ৮২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে ৫ হাজার ৬০০ জনকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮২ হাজার ৫৯৮ জনকে এবং বুস্টার ডোজ দেয়া হয়েছে ১৬ হাজার ৮৪৫ জনকে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৫০৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৮৯ জন। তবে, সবমিলিয়ে এখন পর্যন্ত ২৭ লাখ ৮২ হাজার ৪১৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছে।

এদিকে, দেশে এই পর্যন্ত ২ লাখ ৩৯২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড