বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের মাঠে শেষ ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এদিন জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন অধিনায়ক লিওনেল মেসি। আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচটিতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসির আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেজ করেছেন একটি করে গোল, জোড়া অ্যাসিস্ট রদ্রিগো ডি পলের।

প্রথম গোলের জন্য ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তদের। মেসি-হোয়াকিন কোররেয়াদের প্রচেষ্টা ফিরিয়ে দিলেও, নিকো গনজালেজ ঠিকই আদায় করে নেন গোল। ডি-বক্সের বাম পাশ থেকে মাঝে পাস দিয়েছিলেন ডি পল। বাকি কাজ সহজেই সারেন নিকো।

এরপর দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে ম্যাচের গতি বাড়িয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমে ৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে গোল দেন ডি মারিয়া। মিনিট তিনেক পর তার বুদ্ধিদীপ্ত পাসে ছয় গজের বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।

কাতার-২০২২ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা দলটির বাছাইয়ে বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনও অনির্ধারিত। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা