রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে যা বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার প্রসার ঘটলেই দেশ এগিয়ে যাবে। অনার্স, মাস্টার্স-ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী কাজের যোগ্যতা অর্জন করতে পারে, চাকরি পেতে যেন সমস্যা না হয় এবং উদ্যোক্তা হতে পারে সেজন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করছি।
টি টাকা
বঙ্গবন্ধু ত্রিকালদর্শী পুরুষ ছিলেন
শুত্রুবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়। বিএ, বিএসসি, বিকম অর্থাৎ ডিগ্রি কোর্স যারা করবে তারা যেন সে কোর্সের মধ্যেই আইসিটি, ভাষা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে সে ব্যবস্থা করা হবে। দেশে-বিদেশে কর্মক্ষেত্রে সুযোগ করে দেবে- তেমন বিষয়গুলোতে যেন ডিপ্লোমা করতে পারে তারও ব্যবস্থা করা হবে।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রুপালী ব্যাংকের ডিজিএম মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম শিকদার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মিয়াজী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদ, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।