,

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল, মহাসচিব মাহমুদুজ্জামান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের নির্বাচনে ২০২২-২০২৩ মেয়াদে সভাপতি পদে ১৩তম বিসিএসের সদস্য কর কমিশনার মো. ইকবাল হোসেন এবং মহাসচিব পদে ১৮তম বিসিএসের সদস্য অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর কমিশনার এম এম ফজলুল হক, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং অতিরিক্ত কর কমিশনার মো. সিরাজুল করিম।

এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল ও রেজিনা সুলতানা রিজু, কোষাধ্যক্ষ অতিরিক্ত কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান, প্রচার সম্পাদক উপকর কমিশনার গোলাম কিবরিয়া এবং সহ-প্রচারে উপকর কমিশনার মো. সিহাবুল ইসলাম কুশল, দপ্তর সম্পাদক উপকর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ, সহ-দপ্তরে উপকর কমিশনার মো. ওমর ফারুক, গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-গবেষণায় মনসুর আলী, সমাজকল্যাণ সম্পাদক নার্গিস আক্তার, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম মীর মিঠু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেহেদি মাসুদ ফয়সাল , সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মওদুদ আহম্মদ ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোনালিসা শাহরীন সুস্মিতা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া সম্পাদক মো. সাজিদুল ইসলাম এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে কে এম তানিম উজ জামান নির্বাচিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড