বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক থেকে দেড় মিনিটের মিশনে টিপুকে হত্যা’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সিনেমার স্টাইলে। টিপুর সঙ্গে গাড়িতে থাকা তার বন্ধু মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক থেকে দেড় মিনিটের মধ্যে এ ঘটনা ঘটেছে।

শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে যানজটে আটকে ছিল টিপুর গাড়ি। তার সঙ্গে গাড়িতে ছিলেন মিজানুরসহ চারজন। সেসময় হঠাৎ মুখোশধারী দুই দুর্বৃত্ত এসে টিপুর মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গাড়ির কাচ ভেঙে টিপুর শরীরে একাধিক গুলি লাগে। এ সময় তার চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। একইসঙ্গে যানজটে আটকেপড়া রিকশাআরোহী সামিয়া আফরিন প্রীতি (২২) নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বাসা শান্তিবাগে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে টিপুর বন্ধু মিজানুর বলেন, তাদের বহনকারী মাইক্রোবাসটি ঘটনাস্থলে আসা মাত্রই টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক যুবক। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনি।

আলোচিত যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন টিপু। হত্যাকাণ্ডের সঙ্গে এ মামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে মিজানুর বলেন, সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তদন্ত করে সেটা বলতে পারবেন।

এদিকে, টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ মুন্না জানিয়েছে, তারা গাড়ি নিয়ে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলেন। ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ বাপাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাথাড়ি গুলি চালায়। সবাই হেলমেট পরা ছিল বিধায় কাউকে তারা চিনতে পারেননি।

এ ঘটনায় শুক্রবার সকালে টিপুর স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় মামলা করেছেন বলে ওসি মনির হোসেন মোল্লা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা