বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপরিবারে যুক্তরাজ্য গেলেন ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে হাউজ অব কমন্সে ‘এনআরবি পুরস্কার’ গ্রহণের জন্য লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

আজ শুক্রবার সকাল ৮ টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডা. জাফরুল্লাহ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে। একই দিন হরতালের ডাক দেন ডা. জাফরুল্লাহ। এ বিদেশ যাত্রার কারণে হরতাল কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ দুপুরে হাউস অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী ও ইস্ট লন্ডনের এমপি স্টিফান টিমসের ব্যবস্থাপনায় ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়াও জানা গেছে ডা. জাফরুল্লাহ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্সে ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল