বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি পনির খেতে দারুণ

news-image

নিউজ ডেস্ক : চাইনিজ খাবার খেতে পছন্দ করেন অনেকেই, ছুটে যার রেস্টুরেন্টে। তারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চাইনিজ পদ চিলি পনির। চাউমিন হোক বা ফ্রায়েড রাইস, চিলি পনিরের সঙ্গে খেতে দারুণ। চলুন জেনে নিই চিলি পনিরের রেসিপি বাড়িতেই কিভাবে বানাবেন।

এটি বানাতে যা যা লাগবে-

ক্যাপসিকাম ২টি, মাঝারি টুকরো করে কাটা

পেঁয়াজ ২টি, মাঝারি টুকরো করে কাটা

সাদা জিরে ১ চামচ

আদা রসুন বাটা ২ চামচ

কাঁচা মরিচ ৩টি

কর্নফ্লাওয়ার ১ চামচ

হলুদ গুঁড়ো ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো ১ চামচ

ধনে গুঁড়ো ২ চামচ

গরম মশলা ১/২ চামচ

টমেটো ১টি, মাঝারি টুকরো করে কাটা

দই ২ চামচ

তেল, লবণ পরিমাণমতো

সয়া সস ও চিলি সস পরিমাণমতো

ভিনিগার দুই চামচ

প্রস্তুত প্রণালি-

ক্যাপসিকাম এবং পনির আগে সামান্য তেলে ভেজে তুলে রাখুন। তারপর আরও একটু তেল দিয়ে পেঁয়াজ ভাজুন।

এরপর একে একে মেশান লবণ, সাদা জিরে, কাঁচা মরিচ, আদা রসুন বাটা এবং কর্নফ্লাওয়ার। এবার ভালো করে কষিয়ে দিয়ে দিন হলুদ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া ও গরম মশলা।

আরও একটু কষিয়ে দিয়ে দিন টমেটো, ভিনিগার ও সয়া সস । ভালো করে নেড়ে-চেড়ে দিন। ২ মিনিট ঢেকে রান্না করার পর তাতে দিয়ে দিন দই এবং পরিমাণমতো লবণ।

ভালো করে নেড়ে নিয়ে ক্যাপসিকাম এবং পনির দিয়ে দিন। এবার স্বাদ অনুয়ায়ী চিলি সস যোগ করুন।

ঢেকে দিয়ে আরও ৫-৬ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল