,

বিচার চেয়েই কী হবে, আল্লাহ আছে একজন তিনিই দেখবেন

news-image

নিউজ ডেস্ক : আমরা সাধারণ পরিবারের নিরীহ মানুষ। সাধারণ জীবন-যাপন করি। বিচার চেয়েই বা কী হবে? উপরে আল্লাহ আছে একজন, তিনিই দেখবেন।”

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন গতকাল রাতে শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতির (২২) বাবা মোহাম্মদ জামাল উদ্দিন।

আজ শুক্রবার দুপুরে প্রীতির পরিবার-পরিজনরা মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা।

প্রীতির পরিবার জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেবে না তারা।

প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার সন্তান আমি। আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করবো না। হয়তো এক্সিডেন্টলি ঘটনাটি ঘটেছে। এখন আমি কার বিরুদ্ধে মামলা করবো?

নাম প্রকাশ না করার শর্তে প্রীতির এক বান্ধবী ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন রাষ্ট্র? প্রকাশ্যে গুলি করে হত্যা করল। কারো কোনোই মাথাব্যথা নেই। কেন অকালে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো আমার বান্ধবী? কেমন রাষ্ট্রে আমরা থাকি, যেখানে এমনভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটে।

এদিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা ও কলেজছাত্রী নিহতের ঘটনায় বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, অনাকাঙ্খিত এ ধরণের গুলির ঘটনায় এর আগেও র‍্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনাতেও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে। বেশকিছু মোটিভ পাওয়া গেছে, সে অনুযায়ী কাজ চলছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। এসময় তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার সময় সেই ব্যক্তির মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল। গুলি করে সেই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড