আ. লীগ নেতা টিপু হত্যা : বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ এক কলেজছাত্রী হত্যার ঘটনায় বেশ কিছু আলামত পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এ ধরনের ঘটনায় আগেও র‍্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত সম্পন্ন করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

খন্দকার আল মঈন বলেন, ‘গতরাতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট (পায়ের ছাপ) সংগ্রহ করেছি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও হাতে পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শুটারদের শনাক্তের চেষ্টা করছি। র‍্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।’

শাহজানপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন প্রীতি নামে এক তরুণী। তিনিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান