,

নায়ক সোহেল চৌধুরী হত্যা : সাক্ষ্যগ্রহণ হয়নি, আরও দুজনের বিরুদ্ধে পরোয়ানা

news-image

আদালত প্রতিবেদক : প্রায় ২৪ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় বৃহস্পতিবার সাক্ষগ্রহণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন নিহতের ভাই মামলার বাদী ও সাক্ষী তৌহিদুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যক্তিগত আইনজীবী নিয়োগদানের আবেদন করে সাক্ষ্য দিতে সময় চান।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ থেকে মামলার পলাতক দুই আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের আবেদন করা হয়। ফলে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৮ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।

এদিকে, এদিন মামলায় জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। তারা হলেন, আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী।

চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০০১ সালের ৩০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড