বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্গো জাহাজ ভাড়ায় এনে ‘ভাঙারি’ হিসেবে বিক্রি

news-image

পিরোজপুর প্রতিনিধি : যশোরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকার দোহার থেকে একটি কার্গো জাহাজ ভাড়ায় আনার পর তা পিরোজপুরের স্বরূপকাঠিতে নিয়ে ভাঙারি হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহাজটির প্রকৃত মালিকপক্ষ স্বরূপকাঠি থানায় অভিযোগ করার পর জাহাজটির ক্রেতা ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জাহাজের মালিক আশিকুর রহমান ও সরোয়ার হোসেন বাদী হয়ে যশোরের নওয়াপাড়া বন্দরের হাবিবুর রহমানের ছেলে মাস্টার ইমরানসহ চারজনকে আসামি করে স্বরূপকাঠি থানায় লিখিত অভিযোগ দেন।

এমভি ওয়াকতারিব নামে জাহাজটির মালিক দোহার উপজেলার শিমুলিয়া গ্রামের আশিকুর রহমান জানান, তাদের জাহাজটি যশোরের নওয়াপাড়া বন্দরের মেসার্স সায়েদ এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন ভাড়ায় চালাচ্ছিলেন। সাত মাস আগে কার্গোটি ভাড়া নিলেও ইমরান চার মাসের ভাড়া পরিশোধ করেছেন। পরে একটি ভুয়া চেক দিয়ে বকেয়া ভাড়া পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করেন। গত ২০ মার্চ স্বরূপকাঠির এক শ্রমিকের কাছে তারা খবর পান সেখানে একটি জাহাজ কাটা হচ্ছে। পরে তারা স্বরূপকাঠি গিয়ে জাহাজটি তাদের বলে শনাক্ত করেন। ইতিমধ্যে জাহাজের ভেতরের মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ ও ওয়েলল্ডিং মেশিনসহ অন্তত ৪০ লাখ টাকার লোহা-লক্কর বিক্রি করে দিয়েছেন ইমরান।

ভাঙারি ক্রেতা রুবেল মিয়া জানান, জাহাজের মালিক পরিচয় দিয়ে ইমরান প্রতি কেজি লোহা ৫২ টাকা দরে তার কাছে বিক্রি করতে চুক্তিবদ্ধ হন।

সাংবাদিকদের কাছেও ইমরান নিজেকে জাহাজটির মালিক দাবি করেন। তার দাবি, তিনি জাহাজটি ৯ মাস আগে গোপালগঞ্জ জেলার হাসান শেখের কাছ থেকে কিনেছেন।

এ ব্যাপারে স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, দুপক্ষকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা