,

রান্নায় তেলের ব্যবহার কমাবেন যেভাবে

news-image

নিউজ ডেস্ক : চিকিৎসকরা সাধারণত দিনে তিন-চার চামচ তেলের বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যাঁদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের তো একেবারেই তেল খাওয়া ঠিক নয়। এছাড়াও তেল বেশি খাওয়া হলে হজমের সমস্যা, পেট খারাপ, পেট জ্বালা করা এসব সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে ওবেসিটির মতো সমস্যাও দেখা দেয়। কিন্তু হাজার চেষ্টা করেও যারা রান্নায় তেলের ব্যবহার কমাতে পারেন না, তাদের জন্য রয়েছে দারুণ কিছু কৌশল। চলুন জেনে নিই কিভাবে কমানো যাবে রান্নায় তেলের ব্যবহার।

১. রান্নায় ননস্টিক কড়াই ব্যবহার করুন। এতে তেল খুব কম লাগে। আর রান্না তলায় লেগেও যায় না। এই কড়াইতে অল্প তেলে ঢাকা দিয়ে রান্না করলে চটজলদি রান্না করা যায়।

২. চামচে মেপে তেল দিন। রান্নায় অতিরিক্ত তেল দিলেই যে তার স্বাদ বেড়ে যায় এমনটা কিন্তু নয়। ডুবো তেলে রান্না না করে, অল্প তেলে ঢেকে রান্না করুন।

৩. মুরগি হোক কিংবা মাছ অনেকেই এখন বেক করে খান। বিশেষত যাঁরা ডায়েট করছেন। কষিয়ে রান্না করতে গেলে অনেকটা বেশি তেল লাগে। তাই তেলের ব্যবহার এড়াতে মশলা মাখিয়ে মাছ, মাংস বেক করে নিতেই পারেন। নামমাত্র তেল কিংবা মাখনেই বেক করা যায়।

৪. যেকোনো সবজি ভাজার আগে ভাপিয়ে নিন। এতে রান্না করতে যেমন কম সময় লাগে তেমনি তেলও খুব কম লাগে। বজায় থাকে পুষ্টিগুণও। মাছ, ডিম, পনির কিংবা মুরগির বিভিন্ন পদও ভাপেই রান্না করা যায়। এই পদ্ধতিতে রান্না করলে তেলের সাশ্রয় হয়।

৫. আগে থেকে মশলা মাখিয়ে রাখুন। রান্নার বেশ কিছুক্ষণ আগে মাছ, মাংস কিংবা পনিরে মশলা মাখিয়ে রেখে দিন। এতে রান্নার স্বাদও বাড়ে আর তেলও কম লাগে। এক্ষেত্রে মশলা মাখানোর সময় দইয়ের ব্যবহার করতে পারেন। দই ব্যবহার করলে রান্নায় খুব বেশি তেল না দিলেও চলে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম