,

বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত মিজ দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি। বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে তারা কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের জন্য রোমানিয়ায় অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যেকোনো ধরণের অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিতকরণসহ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড