,

জমিতে পানি না পেয়ে দুই কৃষকের বিষপান

news-image

নিজস্ব প্রতিবেদক : জমিতে পানি না পাওয়ায় প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীর দুই আদিবাসী কৃষক বিষপান করেছেন। এ ঘটনায় অভিনাথ মার্ডি (৩০) নামে এক আদিবাসী কৃষক মারা গেছেন। আর তার চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষপানে নিহত অভিনাথ মার্ডি (৩০) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু এলাকার বাবু চাঁদ মার্ডির ছেলে।

স্থানীয়রা জানায়, জমিতে পানি দেওয়া নিয়ে খুব ঝামেলা করছিল বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর। পানি দিবে বলে ঘুরাচ্ছিল শুধু। কয়েক দিন ধরে ধরনা দিয়েও পানি না পেয়ে বুধবার সন্ধ্যার পর অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি বিএমডিএর অপারেটরের কাছে যান। তারা অপারেটরকে জানান ধানের জমিতে পানি দেওয়ার পরে পোকা মারার বিষ প্রয়োগ করবেন।

এর প্রতিউত্তরে অপারেটর বলেন, ‘পানি দিতে পারব না। তোরা নিজেরাই বিষ খেয়ে নে।’ এই কথা শোনার পরে এর প্রতিবাদে দুই ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।’

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। তবে অপারেটরকে পাওয়া যায়নি। এলাকায় এ নিয়ে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান