,

বঙ্গবন্ধুর সমা‌ধিতে ডিপ্লোম্যাটিক কোরের শ্রদ্ধা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোম্যা‌টিক কোরের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মি‌নিটে কোরের ভারপ্রাপ্ত ডিন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিমের নেতৃত্বে ৪০ দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে ১২টা ৪৮ মিনিটে পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খানের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষ এক ‌মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষ ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিম প‌রিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধুর পৈ‌ত্রিক বাড়ি ও লাইব্রেরি প‌রিদর্শন করেন। এ ছাড়া অতিথিরা সরকা‌রি শেখ মু‌জিবুর রহমান কলেজ মাঠে অনু‌ষ্ঠিত লোকজ মেলা প‌রিদর্শন করেন। সেখানে বিদেশি অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী (ওয়েস্ট আইসিটি), পরিচালক (এইচএসএম) আলাউদ্দিন ভূঁইয়া, জাতীয় বাস্তবায়ন কমিটির অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, কবি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য তারিক সুজাত, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজিম রাজ্জাক, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শামীম আহমেদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপ-কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের