বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে : ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার ভুল পথে চলছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে, তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে, তা আপনাদের জানা আছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তি‌নি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ হয়।

সমাবেশ শেষে ডা. জাফরুল্লাহর নেতৃত্বে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ২৮ তারিখ হরতালের সমর্থনে এ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্ট মোড়, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে হোটেল ৭১ এর বিপরীতে রাস্তায় গিয়ে শেষ হয়।

তিনি বলেন, ‘আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না। বিএনপি বহু জায়গায় না বলছে। তারা বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটাকে আমি পূর্ণ সমর্থন করি। আজকে আরেকটা বিষয়ে বিএনপিকে না বলতে শিখতে হবে। এই যে, খালেদা জিয়াকে বারবার জামিন না দিয়ে বা জামিনের নামে অপমান করা হচ্ছে। তাকে যে প্রক্রিয়ায় বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক। আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ, আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে বের করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ হবে।’

জেএসডি সভাপতি আ স ম রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এই সরকার গরিবদুঃখিদের দেখে না। যখন দুর্ভিক্ষের মতো অবস্থা তখন তারা আতশবাজি করে। আপনাদের বলি ক্ষমতা ছেড়ে তো যেতে হবেই, তাই এখনও সময় আছে ঠিক করুন সম্মানের সঙ্গে না কীভাবে ক্ষমতা ছেড়ে যাবেন। গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের ন্যায্যমূল্যে ভাত দেন, রুটি দেন; নইলে গদি ছেড়ে দেন।

নগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের কোনো তোয়াক্কা করে না। মন্ত্রী বলেন, দাম বাড়লে কী হয়েছে? সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিনগুণ বেড়েছে। তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা