,

টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ও শেষ ম্যাচটিতে জয় তুলে নিয়ে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে।

আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন টেস্ট খেলাতেও ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

এদিকে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

তাসকিন আহমেদের বোলিং তোপে পড়ে প্রোটিয়ারা মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে ৮২ বল খেলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন দাস। ৫৭ বলে ৪৮ রান করার পর কেশভ মহারাজের বলে আউট হন তিনি। আর সাকিব আল হাসান ১৮ রান করে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড